Don't Miss
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে ফিরবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে ফিরবেন

এমএনএ জাতীয় ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে তার।

এ নিয়ে বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভিভিআইপি মুভমেন্টের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এ সময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরের যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...