Don't Miss
Home / রাজনীতি / প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সেখানে উপস্থিত হয়ে তিনি দলীয় অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, “আগামীকাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই—দেখবো কারা কারা আসো।”

তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।

শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তার নয়াপল্টনে আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

x

Check Also

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, আলেমদের সুরক্ষায় ‘যেকোনো ত্যাগে’ প্রস্তুত ধর্মমন্ত্রী

এমএনএ প্রতিবেদক ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ...