Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত
পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত

এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ মে) গুয়াহাটিতে ড. মোমেন সাংবাদিকদের জানান, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি যে, আমরা সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান। পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর । দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। তবে দিল্লির সেই বৈঠক থেকে আপাতত স্থগিত করা হয়েছে।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...