Don't Miss
Home / রাজনীতি / অন্যায় করলে কাউকে ছাড় নয়: যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ
শেখ ফজলে শামস পরশ

অন্যায় করলে কাউকে ছাড় নয়: যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ

এমএনএ রাজনীতি ডেস্কঃ নেতা-কর্মী, প্রশাসন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগ কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ।

শনিবার পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্ক বাণী উচ্চারণ করেন।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সকাল থেকেই সম্মলন স্থলে নেতাকর্মীদের ঢল নামে। উৎসবমুখর পরিবেশে ও শ্লোগানে শ্লোগানে সম্মেলন প্রাঙ্গন হয়ে উঠে মুখরিত। সকাল ১০টায় সম্মেলন শুরুর প্রাক্কালে বজ্রসহ ভারি বর্ষণের কারণে প্রায় দেড় ঘণ্টা পর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে জাতীয় সঙ্গীত শেষে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খাঁন নিখিল, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, সহ-সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, কেন্দ্রীয় সদস্য মো. মঈনুল ইসলাম মামুন, মো, মুনায়েম খান, এসএম রিয়াজ উদ্দিন চৌধুরী ও রেজাউল করিম বারী।

অনুষ্ঠান শুরুর আগে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলী উপজেলা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা ব্যানার, পেস্টুন, প্লেকার্ড বাদ্য বাজনাসহকারে অনুষ্ঠানে যোগ দেন।

প্রথম অধিবেশনের পর বিকেলে দ্বিতীয় অধিবেশন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সেখানে ঘোষণা করা হবে দক্ষিণ জেলা যুবলীগের নতুন নেতাদের নাম।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...