Don't Miss
Home / হোম স্লাইডার / বাহারি দাড়ি-গোঁফওয়ালাদের ব্যতিক্রমী প্রতিযোগিতা
দাড়ি-গোঁফ

বাহারি দাড়ি-গোঁফওয়ালাদের ব্যতিক্রমী প্রতিযোগিতা

এমএনএ ফিচার ডেস্ক : একেক মানুষের একেক রকম আজব শখ থাকে। যা অন্যের কাছে বেশ অদ্ভুত মনে হয়। কারো কারো কাছে শখের জিনিসগুলো নেশার মতো কাজ করে। যা অন্যের কাছে পাগলামিও মনে হতে পারে। বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা খুব বেশি না হলেও কোটি কোটি মানুষের মাঝেও তাদের আলাদা করে চেনা যায়। বলছি বাহারি দাড়ি ও গোঁফওয়ালাদের কথা।
দেখে মনে হয়, যেন গোঁফে তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। রাজসিক দাড়ি-গোঁফের অধিকারি মানুষগুলোর চালচলনেও রয়েছে একধরনের আভিজত্য। আর এদের নিয়েই জার্মানির সাউথ বাভারিয়ানে হয়ে গেলো একটি ব্যতিক্রমি প্রতিযোগিতা।

জানা গেছে, জার্মানিতে আয়োজিত বার্ষিক এ চ্যাম্পিয়নশিপে অংশ নেন বিভিন্ন শহরের শতাধিক মানুষ। নানান কায়দায় পাকিয়ে তোলা দাড়ি-গোঁফ নিয়ে বহু মানুষ শামিল হয়েছেন এই প্রতিযোগিতায়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কারো গোঁফ সূচালো, কারোটা চন্দ্রাকৃতির, কেউ আবার গোঁফ পাকিয়েছেন ঊর্ধ্বমুখী। বাহারি এমন নকশার গোঁফেরও রয়েছে বাহারি নাম। ইংলিশ, শেভরণ, ডালি, পিরামিড কিংবা হর্স স্যু আকৃতির গোঁফ সবার নজর কেড়েছে।

এখানেও ছিল দু’পক্ষ। একপক্ষ নিজেরাই নানা কায়দায় যত্ন নিয়ে গোঁফ বানিয়েছেন। আরেক পক্ষ যারা প্রকৃতিগতভাবেই গর্ব করার মতো দাড়ি গোঁফের মালিক। কখনই করেননি কাটছাট।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে সেরাদের নির্বাচিত করেছেন বেশ কয়েকজন বিচারক। তাদের ভোটেই নির্বাচিত হয়েছেন সেরা তিন গোঁফওয়ালা।তথ্য বলছে, ১৯৯০ সালে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এলাকায় প্রথম চালু হয় এই চ্যাম্পিয়নশিপ। এখন প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিকভাবে হচ্ছে এই প্রতিযোগিতা।

x

Check Also

একদিনের সফরে শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) একদিনের সফরে সিলেট যাচ্ছেন। সফরসূচিতে রয়েছে ধর্মীয় ...