Don't Miss
Home / হোম স্লাইডার / বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘এগ মাফিন’
চিন্তার শেষ থাকে না

বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘এগ মাফিন’

এমএনএ জীবনচর্চা ডেস্ক : বিকেলের সুস্বাদু নাস্তায় কিংবা চটজলদি অতিথি অপ্যায়নে কি নাস্তা দেয়া যায় তা নিয়ে গৃহিণীদের চিন্তার শেষ থাকে না। আবার বাড়িতে যদি থাকে ছোট সদস্য, তবে তো বাড়তি ঝামেলা। কারণ সেই ছোট্ট সদস্যের পছন্দের খাবার না হলেই বিপদ! সেই সঙ্গে পরিবারের সবার স্বাস্থ্যের কথাও মাথায় রাখা জরুরি।তবে এই সবকিছুর সমাধান হতে পারে আজকের রেসিপি। ডিম তো কম বেশি সবার ঘরেই থাকে। তাই এবার ডিম দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ‘এগ মাফিন’। খেতেও যেমন সুস্বাদু তেমনি কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন চটজলদি। চলুন তবে এগ মাফিন তৈরির রেসিপিটি জেনে নেয়া যাক-

উপকরণ: ডিম ৬টি, মটন কিমা ১ কাপ (রান্না করা), ক্যাপসিকাম কুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা তেল প্রয়োজনমতো।

প্রণালী: প্রথমে একটা বড় বাটিতে সব উপকরণ নিয়ে হালকা হাতে মেখে নিন। এবার মাইক্রোওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে নিন। অন্যদিকে মাফিন ট্রে বা মাফিন সিলিকন কাপে তেল ব্রাশ করে নিন।

এবার এই মিশ্রণ থেকে মাফিন কাপ বা ট্রে-তে সমান পরিমাণে ভাগ করে নিন। প্রি-হিট করা ওভেনে পুরোটা ২০-২৫ মিনিট বেক করুন। সবশেষে টুথপিক দিয়ে দেখে নিন পুরোটা তৈরি হয়ে গেছে কিনা, নাহলে আরো দু’মিনিট বেক করুন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু এগ মাফিন। এবার গরম গরম পরিবেশন করুন।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...