Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বিদ্যুৎ সংকট সমাধানে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প
পেট্রোল পাম্প

বিদ্যুৎ সংকট সমাধানে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বিদ্যুৎ সংকট সমাধানে দেশের সকল পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা থেকে জানানো হয়, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিসের সভা ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

জ্বালানি উপদেষ্টা বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে।

ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দিনে এক থেকে দেড় ঘণ্টা, আবার কোথাও কোথাও দুই ঘণ্টাও লোডশেডিং হবে।

তিনি আরো বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...