Don't Miss
Home / হোম স্লাইডার / বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল

বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল

এমএনএ রিপোর্ট : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা ফের  বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৭ মে পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নিয়ে পাঁচবারের মতো বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারের অনুমতিক্রমে  বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদ আরও এক সপ্তাহর জন্য বাড়ানো হয়েছে।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এ ব্যপারে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল মোহম্মাদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, এই নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদও ৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...