Don't Miss
Home / হোম স্লাইডার / ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থীসহ জোড়া খুনের আসামী আশরাফুল ইসলাম রাব্বি গ্রেফতার
নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থীসহ জোড়া খুনের আসামী আশরাফুল ইসলাম রাব্বি গ্রেফতার

এমএনএ জাতীয় ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের আলোচিত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহকারী বাদল হত্যাকান্ডের ঘটনায় কাজীপাড়ার বাসিন্দা  আশরাফুল ইসলাম রাব্বি’কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার কসবা উপজেলার বিদ্যানগর গ্রাম থেকে তাকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করে।গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিম্তারিত পুলিশকে জানিয়েছে রাব্বি।

জবানবন্দিতে রাব্বী জানায়, গত ১৭ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে নজরুল রাব্বিকে নিয়ে এরশাদুলকে হত্যা করতে দুটি মোটর সাইকেলে করে বাড়ি থেকে বের হন। রাত ৯ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌছে রাব্বি তার মোটর সাইকেল সামনে দাড় করিয়ে এরশাদুলের গাড়ি বেরিকেড দেয়। তখন নজরুল তার মোটর সাইকেল থেকে নেমে এরশাদুল ও বাদলকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে। এরশাদ ও বাদল তখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তখন নজরুল বলেন, এরশাদকে ফলায়া দিছি কাজ হয়ে গেছে চলেন পালাই। আমরা মোটর সাইকেলে করেই পৈরতলা-কাউতলী হয়ে কসবার উদ্দেশ্যে রওয়ানা করি।সুলতানপুরে গেলে নজরুল আমার থেকে আলাদা হয়ে যায়। আমি কসবার বিদ্যানগরে লুকিয়ে ছিলাম। এর মধ্যে বেশ কয়েকবার ভারতে পালাতে চেয়েছিলাম।

x

Check Also

বিএনপির বিদ্রোহী ৭ জয়ী প্রার্থী: দলে ফেরা না স্বতন্ত্র পথ—সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ...