Don't Miss
Home / হোম স্লাইডার / ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন ফুটবল সম্রাট পেলে
ফুটবলার পেলে

ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন ফুটবল সম্রাট পেলে

এমএনএ খেলাধুলা ডেস্ক : একসময় মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি। মাঝে একবার বাড়ি ফিরলেও শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় আবারও হাসপাতালের আইসিইউতে ফিরতে হয়েছে তাকে। তবে এবার ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন ফুটবল সম্রাট।

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং এরপর অস্ত্রোপচার করা হয়।

এদিকে, হাসপাতাল থেকে নিজের ইন্সটাগ্রামে দেওয়া এক নতুন বার্তায় সোমবার (২০ সেপ্টেম্বর) ভক্ত-সমর্থকদের উদ্দেশে পেলে বলেন, ‘এখন তিনি অনেকটাই ভালো আছেন। দিন দিন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’ তিনি বলেন, প্রতিটি ভালো দিন আকাশে তুড়ি মেড়ে উদযাপন করছি।

হাসপাতালটির সব স্টাফ-কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে এই কিংবদন্তি পেলেন, ‘মনের জোর সবচেয়ে বড় মেডিসিন। সৌভাগ্যবশত আমার সেটা আছে।’ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মতো এই অধমের জন্য এত এত মানুষ প্রার্থনা করছে, খোঁজ নিচ্ছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বেশ সক্রিয় পেলে। কদিন আগেই মজা করে বলেছিলেন, কেবল ৯০ মিনিটই নয়, প্রয়োজনে অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত।

এর আগেও হাসপাতালে থাকাকালেই তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবারো খেলতে নামব। তবে তার আগে আরও কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। হাসপাতালে থাকাকালীন তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, তাও জানিয়েছিলেন ব্রাজিল তারকা।

তিনি লেখেন, এই ক’দিন এখানে পরিপূর্ণ বিশ্রামে আছি। তবে হাসপাতালে থাকলেও পরিবারের সঙ্গেও কথা বলার সুযোগ পাচ্ছি। এ জন্য চিকিৎসকদের ধন্যবাদ।

পেলে বলেন, ‌সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেওয়ার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন বেশ ভালো বোধ করছি। আমার ডাক্তারদের ধন্যবাদ জানাই, আমার প্রতি খেয়াল রাখার জন্য। গত ৪ সেপ্টেম্বর টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়।‌

ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...