ভারতের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৭
Posted by: News Desk
February 12, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে এবং তারা হোটেলের একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টাকালে নিহত হন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে থাকা অধিকাংশ লোক ঘুমিয়ে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে আজ ভোর ৪টা নাগাদ আগুন লাগে। দমকলের ২৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সংবাদমাধ্যম জানায়, ভোরেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। তাদের অবিরাম প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও রেকর্ডে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে ছেয়ে গেছে চতুর্দিক।
প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হোটেলের বিশাল সাদা ভবনটির ছাদের দিকের অংশটিতে আগুন জ্বলছে। ভিডিওতে সেখান থেকে এক ব্যক্তিতে ঝুলতে ও পরে লাফ দিতে দেখা যায়।
পুলিশ জানায়, অন্তত ৩৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেখানকার স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে এক শিশু ও নারী আগুন থেকে বাঁচতে হোটেলের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে মারা যায়। হোটেলটির ৬৫টি কক্ষে অন্তত ১৫০জন ঘুমাচ্ছিলেন।
হোটেলে ভারতের অগ্নিকাণ্ডে বিলাসবহুল নিহত ১৭ 2019-02-12