Don't Miss
Home / আজকের সংবাদ / ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধামন্ত্রী

ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধামন্ত্রী

এমএনএ সংবাদ ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কেউ কেউ আছেন সব কাজের সমালোচনা করেন। ‘কিছু ভালো লাগে না’রোগ তাদের, তাদের জন্য কোন ভ্যাকসিন আছে কি না জানি না। তারা যেন অসুস্থ না হন, তাদেরও আমরা ভ্যাকসিন দিব। কারণ তারা সমালোচনা না করলে আমরা দ্রুত কাজ করার প্রেরণা পেতাম না।

প্রধানমন্ত্রী বলেন, যথাসময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ নিয়েছে।চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যােদ্ধাদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান, আর্থিক প্রণােদনা প্রদান, যথাসময়ে টেস্টিং কিট আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে ল্যাব স্থাপনসহ করোনা পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকার ইতোমধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের ৩ কোটি বা তার অধিক ডোজ ভ্যাকসিন ক্রয় করার ব্যবস্থা সম্পন্ন করেছে। এই ভ্যাকসিন চলতি (জানুয়ারি) মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে বলে আশা করা যায়।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট‌্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন, সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা ডি কস্তা, মুন্নী খাতুন ও রিনা সরকারসহ ৩১ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।

x

Check Also

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার আহ্বান

এমএনএ প্রতিবেদক পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ...