Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মঙ্গলগ্রহে পাওয়া ‘পায়ের ছাপ’ নিয়ে তোলপাড়
পায়ের ছাপ

মঙ্গলগ্রহে পাওয়া ‘পায়ের ছাপ’ নিয়ে তোলপাড়

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মঙ্গলগ্রহের একটি ছবিতে দেখা পায়ের ছাপ নিয়ে বিজ্ঞান বিশ্বে চলছে তোলপাড়। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এই ছবিটি প্রকাশ করেছে।

ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে, বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

নাসা ছবির ক্যাপশনে লিখেছে, মঙ্গলের মাটিতে গর্তটি দেখা যাচ্ছে। ছবিটি তোলা হয়েছে হাই-রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (এইচআইআরআইএসই) পদ্ধতিতে। যার মাধ্যমে মঙ্গলগ্রহে বিশালকাল গর্ত খুঁজে পাওয়া যায়।

নেটদুনিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ার পর বহু জ্যোতির্বিজ্ঞানীও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অনেকে বলছেন, মনে হচ্ছে মঙ্গলগ্রহে এটা কোনও এলিয়েনের পায়ের ছাপ।

মঙ্গলে আদি প্রাণের অস্তিত্ব খুঁজতে মার্কিন মহাকাশযান পারসিভিয়ারেন্স ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি লাল গ্রহ মঙ্গলে অবতরণ করে। তারপর থেকেই মহাকাশযানটি মঙ্গলগ্রহের ছবি তুলে পাঠাচ্ছে পৃথিবীতে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...