এমএনএ প্রতিবেদক
নিয়োগের মাত্র দুইদিনের মাথায় মন্ত্রিপরিষদ সচিব পদে আবারো বদল করা হলো। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়ার স্থলে নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন ড. নাসিমুল গণি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গণিকে সোমবার মন্ত্রিপরিষদ সচিব পদে নতুন করে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয় এবং প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেওয়া হয়।
আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

