Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রীসভায় জনগনকে মাস্ক ব্যবহারে বাধ্যকরার উপর গুরুত্ব আরোপ ।

মন্ত্রীসভায় জনগনকে মাস্ক ব্যবহারে বাধ্যকরার উপর গুরুত্ব আরোপ ।

এমএনএ জাতীয় ডেস্ক :  করোনাভাইরাস মহামারীর মধ্যে ঘরের বাইরে সবাই মাস্ক ব্যবহার না করলে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় সরকারের নানা উদ্যোগের পরেও খুব একটা সফলতা আসবে না বলেই মনে করছে মন্ত্রিসভা।
শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “মাঠ পর্যা য়ে প্রশাসনের পক্ষ থেকে মতামত আসছে । তারা বলছেন, জরিমানা ও জেল দেবার পরেও লোকজনের মধ্যে সচেতনতা আসছেনা।

সেজন্য তারা পরামর্শ দিয়েছে- স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক যেসব প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রচার করতে।”

প্রধানমন্ত্রী দলের অঙ্গসংগঠনের কর্মসূচিতে  নেতাকর্মীদের মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।   আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়।

শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে আনোয়ারুল বলেন, “মন্ত্রিসভা বলেছে, মাস্ক যদি না পড়ে কোনো কিছুই সফল করা সম্ভব হবে না।”

 

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...