Don't Miss
Home / আজকের সংবাদ / মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এমএনএ জেলা প্রতিনিধি : মাদারীপুরে উকিলবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উকিলবাড়ী এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন— কালকিনি উপজেলার পাথুরিয়ার পাড় এলাকার আশ্রব আলী হাওলাদারের ছেলে ট্রাক চালক আল-আমিন হাওলাদার (২৪) ও একই গ্রামের নান্নু হাওলাদারের ছেলে হেলপার ফারুক হাওলাদার (৩৩)।
আহত ব্যক্তিরা হলেন লিটন সরদার (৪০), সামিনা আক্তার (৩০), কামরুল হাসান (৩০) ও রেজাউল শরিফ (৩৫)। আহত অন্যদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উকিলবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হেলপারকে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া পরিবহনের অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...