Don't Miss
Home / রাজনীতি / মানুষের উপকারে আসে—এমন কাজ করাই বিএনপির লক্ষ্য: খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী

মানুষের উপকারে আসে—এমন কাজ করাই বিএনপির লক্ষ্য: খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি হচ্ছে জিয়াউর রহমানখালেদা জিয়া–এর আদর্শের দল। মানুষের উপকারে আসে—এমন কাজ করাই দলের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

সোমবার দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে দিনাজপুর জেলার কাহারোলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ২৮ মিনিটে বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং খালের পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন। এরপর নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা হয়েছে। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কাহারোল উপজেলা থেকেই দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু, শহীদউদ্দীন চৌধুরী এ্যানিএ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন নেতা। এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে ছিলেন মঞ্জুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সমাবেশে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং অনেকেই কৃষির সঙ্গে জড়িত। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই বিশ্বাস থেকেই মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...