Don't Miss
Home / আন্তর্জাতিক / মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত
মাহাথির

মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বুধবার (৩১ আগস্ট) মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আজ সকালে মাহাথিরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে তাকে চিকিৎসকের পরামর্শে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারির শেষদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন।

মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...