Don't Miss
Home / আন্তর্জাতিক / মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি দিল আসিয়ান নেতারা
আসিয়ান

মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি দিল আসিয়ান নেতারা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারকে ‘একঘরে’ করা হবে বলে জানিয়েছে সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। এটি করা হলে দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক এই সংস্থার কোনো কর্মকাণ্ডে মিয়ানমার যুক্ত হতে পারবে না।

শুক্রবার (১১ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি বৈঠকে বলেন, আজ যে সিদ্ধান্ত গৃহীত হলো, তা মিয়ানমারের জান্তা সরকারের জন্য একটি কঠিন বার্তা। একে হুমকি হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

বৈঠকে আরও বলা হয়, এক বছর আগে মিয়ানমারে শান্তি স্থাপন সংক্রান্ত প্রস্তাবনায় যে ৫টি পয়েন্ট উল্লেখ করেছিল আসিয়ান, সেসব বাস্তবায়নে আর কত সময় লাগতে পারে তা ও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ক্ষমতাসীন সেনা সরকারকে।

তবে পাল্টা এক বিবৃতি দিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শান্তি স্থাপনে আসিয়ানের প্রস্তাবনা ‘বাস্তবসম্মত নয়’।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...