Don't Miss
Home / আইন আদালত / রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

এমএনএ প্রতিবেদক

পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা

এর আগে পবিত্র রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। গত ৫ জানুয়ারি তিনি রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে সরকারকে একটি আইনি নোটিশ প্রদান করেন।

নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে—যা আইন, রীতি ও নীতির অংশ হিসেবে বিবেচিত। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো কিছু করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে বাংলাদেশের প্রচলিত রীতি ও প্রথাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে নোটিশে দাবি করা হয়।

এছাড়া নোটিশে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সারাদিন বিদ্যালয়ে যাতায়াত ও শ্রেণিকক্ষে অংশগ্রহণের কারণে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্টের সম্মুখীন হতে পারে, যা ধর্মীয় চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজান মাসে বিদ্যালয় খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কাও উল্লেখ করা হয়।

নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...