Don't Miss
Home / হোম স্লাইডার / রোজা রেখে ইনসুলিন নেয়ার নিরাপদ নিয়ম
ডায়াবেটিস

রোজা রেখে ইনসুলিন নেয়ার নিরাপদ নিয়ম

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ ডায়াবেটিস রোগীদের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজায় দীর্ঘসময় না খেয়ে থাকতে হয় বলে তাদের আলাদা সতর্কতা অবলম্বন করতে হয়। বিশেষ করে রমজানে ইনসুলিন দেয়া নিয়ে অনেক ডায়াবেটিস রোগীরা চিন্তায় পড়ে যান। তাই এ নিয়ে থাকা চাই পরিষ্কার ধারণা।

ডায়াবেটিক রোগীদের রোজা রাখতে বেশ কিছু নিয়মকানুন অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলুন জেনে নিই রোজায় ডায়াবেটিস রোগীরা যেভাবে ইনসুলিন নেবেন-

  • যারা প্রি-মিক্সড ইনসুলিন নেন (যেমন মিক্সটার্ড ৩০/৭০) কিংবা যারা দুই বেলা ইনসুলিন নেন, তাদের সকালের ইনসুলিন ইফতারের সময় নিতে হবে। তবে ইফতারের সময় রোজা ভেঙে ইনসুলিন নিয়ে আধঘণ্টা অপেক্ষার দরকার নেই। ইফতারের ২০ মিনিট আগেও ইনসুলিন নেয়া যাবে। রাতের ইনসুলিন নিতে হবে সেহরির সময়।
  • যাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে তাদের ক্ষেত্রে ইফতারের সময় (সকালের ডোজ) ২০-৩০ শতাংশ কম নিলেও হবে। রাতের ইনসুলিনের অর্ধেক পরিমাণ বা এক তৃতীয়াংশ পরিমাণ সেহরিতে নিতে হবে।
  • যাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে না বা বেশি থাকে তাদের জন্য সকালের ডোজ ২০-৩০ শতাংশ বাড়বে। সেহরিতে রাতের ডোজের অর্ধেক দিতে হবে।
  • বেসাল ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন তার ডোজ ২০-৩০ শতাংশ কমবে।
  • ইনসুলিনের সঙ্গে কেউ মুখে খাওয়ার ওষুধ নিয়ে থাকলে সকালের ডোজ ইফতারে ও রাতের ডোজ সেহরির সময় নিতে হবে।
  • ডায়াবেটিস রোগীদের অবশ্যই রোজার শুরুতে একজন অভিজ্ঞ ডায়াবেটিক বিশেষজ্ঞের কাছ থেকে ইনসুলিনের ডোজ ও ডায়েট ঠিক করিয়ে নিতে হবে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...