Don't Miss
Home / আজকের সংবাদ / শরীরের চর্বি কমে শসার স্যুপে

শরীরের চর্বি কমে শসার স্যুপে

শরীরের চর্বি কমে শসার স্যুপে

ফারহানা রুমকি
শসা খেলে ক্ষুধা কম লাগে ফলে ওজনও কমে।ওজন কমাতে শসা খুবই উপকারী। স্বাদ-গন্ধহীন এ সবজি পুষ্টিগুণে ভরপুর।
আপনি শসার স্যুপও খেতে পারেন। খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবার তৈরি করতে পারেন ঘরেই।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শসার স্যুপ-
উপকরণ
চারটি শসা, এক বাটি দই, দুই-তিন চামচ মৌরি, এক কাপ ঠান্ডা পানি ও এক চামচ লেবুর রস।
যেভাবে তৈরি করবেন
প্রথমে শসার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ড করে স্মুদি তৈরি করুন। এর পর একেক করে সব উপাদান মিশিয়ে আবারও ব্লেন্ড করে নিন। যদি মিশ্রণটি খুব ঘন হয়ে যায়; তবে আরও এক মগ ঠান্ডা পানি মিশিয়ে ব্লেন্ড করুন।
এবার দুটি ব্রাউন ব্রেড নিয়ে তার দুপাশ কেটে নিন। তার পর অল্প করে তেল দিয়ে পাউরুটি টুকরো করে নিয়ে ভেজে নিন। এর পর শসার স্যুপের ওপর ছড়িয়ে দিন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...