Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / শিক্ষক দিবস উপলক্ষে গুগলের নজরকাড়া ডুডল
ডুডল

শিক্ষক দিবস উপলক্ষে গুগলের নজরকাড়া ডুডল

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসেও তার ব্যতিক্রম ঘটেনি। এই দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার। বিশ্বের সব শিক্ষককে সম্মান জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

ডুডলের জিআইএফে দেখা যাচ্ছে একটি ক্লাসরুমের ছবি। ব্ল্যাকবোর্ড, বিভিন্ন স্টেশনারি, যেগুলো লেখাপড়ার কাজেই ব্যবহার হয়। বিশ্বের প্রায় সব দেশেই গুগলের এই ডুডল দেখা যাচ্ছে। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।

জানা যায়, শিক্ষক দিবসের শুরু হয় ১৯৬৬ সালে। প্যারিসে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে একটি যৌথ সুপারিশমালা প্রণয়ন করে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু।’

এবারই প্রথম নয়, গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। কখনও কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে তো কখনও বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল।

ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয়। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে ইন্টানেট ব্যবহারকারীদের।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...