Don't Miss
Home / আজকের সংবাদ / শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

এমএনএ প্রতিবেদক

রাজধানীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে অবস্থানকালে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং আক্রান্ত রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

x

Check Also

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, আলেমদের সুরক্ষায় ‘যেকোনো ত্যাগে’ প্রস্তুত ধর্মমন্ত্রী

এমএনএ প্রতিবেদক ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ...