Don't Miss
Home / হোম স্লাইডার / শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিচার শুরু
মামলায়

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিচার শুরু

এমএনএ জাতীয় ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

মঙ্গলবার (৬ জুন) ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলামের আদালত অভিযোগ গঠন করে আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

আদালতে আজ ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এর আগে সকালে আদালতে হাজির হন ড. ইউনূস।

আদেশের পর ড. ইউনূস সাংবাদিকদের বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

এরপর তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এর আগে ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...