এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৈশ্বিক এই মহামারীতে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বের প্রায় ২১১টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৩ হাজার ৮২২ জন মানুষ।
আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৯৫ জনের (২১ শতাংশ) এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৬৭৭ জন (৭৯ শতাংশ)।
সারা বিশ্বে করোনা মহামারীতে প্রাণহানি ও অসুস্থদের নিয়ে গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ৭৯ হাজার ১৫৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৪ হাজার ৭১১ জন।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৮৫ হাজার ২৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৩২৫ জন।
এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬৯ হাজার ২৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ১৯৭ জন।
এই ভাইরাসে চতুর্থ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ফ্রান্সের নাম। সেখানে মোট ১ লাখ ৬৫ হাজার ১৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৯৪৫ জন।
এই ভাইরাসে পঞ্চম সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে জার্মানির নাম। সেখানে মোট ১ লাখ ৩৭ হাজার ৬৯৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৭ জন।
এই ভাইরাসে ষষ্ঠ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাম। সেখানে মোট ১ লাখ ৩ হাজার ২১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৭৩১ জন।
এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন রয়েছে আক্রান্তের সপ্তম সর্বোচ্চ স্থানে। সেখানে মোট ৮২ হাজার ৩৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪২ জন।
গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে এই করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গতকাল পর্যন্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৬০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৭২ জনে। এছাড়া গত ৮ মার্চ থেকে গতকাল পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে দেশে প্রায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

