Don't Miss
Home / আজকের সংবাদ / স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামীকাল রবিবার রাত সাড়ে ৮ টায় তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়টি অগ্রাধিকার পাবে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও নাকচ করা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাপারে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে পারে বিএনপি।
এতে একই সঙ্গে ডিএনসিসির মেয়র পদে প্রার্থী মনোনয়নসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে দলটি।

এদিকে আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সারাদেশে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকাসহ সারাদেশের জেলা সদরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালে কুড়িগ্রামে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচীর ঘোষণা দেন রিজভী। রিজভী বলেন, রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টায় এবং সারা দেশের জেলা সদরে বিএনপির উদ্যোগে আগামীকাল মানববন্ধন পালিত হবে।
তিনি বলেন, জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এই দিনে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা বাক, ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মূদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠির নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...