জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
December 9, 2017
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : চলতি সপ্তাহে আপনি ক্রীড়া ও সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। আনন্দ-বিনোদনে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে বুঝে শুনে এগুলে ভালো করবেন। সাময়িকভাবে কিছু সময় প্রতিকূল থাকতে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ হাতে পেতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : চলতি সপ্তাহে আপনার গৃহস্থালী কাজকর্মে ব্যস্ততা বাড়বে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। নবদম্পতির সন্তান লাভের যোগ রয়েছে। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। পেশাক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলুন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : চলতি সপ্তাহে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। বিশেষ কোনো কাজে ব্যস্ততা বাড়বে। লেখক, কবি ও সাংবাদিকদের হাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আসতে পারে। পরিবহন ব্যবসায়ীদের একটু সচেতন থাকার প্রয়োজন আছে। যাত্রাপথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। নবদম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : চলতি সপ্তাহে আপনার পাওনা অর্থ আদায় হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। কারও কারও ক্ষেত্রে চোখে কোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগ হাতে পেতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে। বিতর্ক এড়াতে অপ্রয়োজনীয় বাক্যালাপ এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মাতৃসান্নিধ্যে আনন্দ পাবেন।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট) : চলতি সপ্তাহে আপনার শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। বিশেষ কোনো কারণে মেজাজ খুব একটা ভালো নাও যেতে পারে। চলার পথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলূন। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। ভ্রমণ হতে পারে। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে আপনার ব্যয় বাড়বে। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল যেতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। বিনা প্রয়োজনে গভীর রাতে চলাফেরা না করলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে মেহমান আসতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে আপনার বন্ধু কিংবা সহকর্মীদের কাছ থেকে বিশেষ কোনো সহযোগিতা পেতে পারেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বড় পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। সুন্দর ব্যবহারের মাধ্যমে বিশেষ কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : চলতি সপ্তাহে আপনার কারও কারও ক্ষেত্রে পেশাগত বিষয়ে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রবাসীদের কেউ কেউ নতুন চাকুরি পেতে পারেন। পেশাগত কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে ভ্রমণ ও যোগাযোগ বাড়বে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে আপনার পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। কেউ কেউ আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। কারও কারও ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। চাকুরিপ্রার্থীরা ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। বড় ভাইবোনের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে আপনি দেশের প্রচলিত আইনকানুনের বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়বে। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল যেতে পারে। নির্ধারিত সময়ে হাতের কাজ শেষ করা কঠিন হতে পারে। গোপনসূত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও সহযোগিতা পেতে পারেন। ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে আপনার কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগ হাতে পেতে পারেন। অতিন্দ্রীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের ব্যাপারে তৃতীয়পক্ষকে না জড়ালেই ভালো করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : চলতি সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্যের যত্ম নিন। কারও কারও ক্ষেত্রে সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে কারও ওপর নির্ভর করে বসে থাকা ঠিক হবে না। নিজ দায়িত্ব ও কর্মে সচেতন থাকলে ভালো করবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। গোপনসূত্রে লাভবান হতে পারেন। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা লাভ করবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2017-12-09