Don't Miss
Home / হোম স্লাইডার / হজ করতে সৌদি গেলেন খালেদা জিয়া

হজ করতে সৌদি গেলেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : পবিত্র হজ করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের ০৮৩ নম্বর ফ্লাইটে রওয়ানা হন তিনি।

Khaleda10সফরসঙ্গী হিসেবে খালেদার সঙ্গে যাচ্ছেন তার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।

খালেদা জিয়ার সৌদি গমনকে কেন্দ্র করে বিমানবন্দরে বেশ কড়‍াকড়ি আরোপ করা হয়। এমনকি বিমানবন্দরের ভেতরে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। কড়াকড়ি দেখা যায় সাধারণ যাত্রী ও হজযাত্রী চলাচলেও।

তবে, বিমানবন্দরে ঢুকতে না দেওয়া হলে বাইরে ভিড় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এদের মধ্যে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতা ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মীরাও।

ট্যাগ : হজ, সৌদি, ঢাকা, খালেদা জিয়া, সফরসঙ্গী
x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...