Don't Miss
Home / হোম স্লাইডার / হজ পালনে গিয়ে ৬৫ জন বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে ৬৫ জন বাংলাদেশির মৃত্যু

এমএনএ রিপোর্ট : চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৬৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম hajj-1মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের (www.hajj.gov.bd) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্যানুযায়ী গতকাল শনিবার মধ্যরাত (২৪ সেপ্টেম্বর)) পর্যন্ত হজে ৪৮ জন পুরুষ ও ১৭ জন মহিলা ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কা শরিফে ৫১, মদিনা শরিফে ৮, জেদ্দায় এক ও মিনায় ৫ জন মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৭৫৮ জন।

বুলেটিনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৩ জন হজযাত্রীকে ভর্তি করা হয়েছে।

ট্যাগ : হজ, পালন, ৬৫ জন, বাংলাদেশির, মৃত্যু
x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...