Don't Miss
Home / সাহিত্যপাড়া / ১২ বছরের রিভা অরোরাকে নিয়ে বিতর্কে মিকা সিং
রিভা অরোরা

১২ বছরের রিভা অরোরাকে নিয়ে বিতর্কে মিকা সিং

এমএনএ বিনোদন ডেস্কঃ ‘জান চার ইয়ার’ সিনেমার ‘হোয়াট দ্য লাক’ গানের সঙ্গে অভিনেত্রী রিভা অরোরার সাথে রোমান্সে মেতে উঠেছিলেন ৪৫ বছর বয়সী মিকা সিং। ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। যেটি ঘটেছে ১ মাস আগে।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে বসে আছেন অভিনেত্রী রিভা অরোরা। ব্যাকগ্রান্ডে বাজছে ‘জান চার ইয়ার’ সিনেমার ‘হোয়াট দ্য লাক’ গানটি। এ গানের শিল্পী মিকা সিং। কিছুক্ষণ পর রিভার কাছে আসেন মিকা। তারপর এ গানের তালে রিভার সঙ্গে রোমান্সে মেতে উঠেন ৪৫ বছর বয়সী মিকা সিং।

যা কয়েক মাস আগেই রিভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অল্প বয়সী রিভার সঙ্গে মিকার এমন রোমান্স ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। এ নিয়ে জোর বিতর্কের মুখে পড়েছেন মিকা সিং।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তার (রিভা) বয়স ১২ বছর। সমাজে এসব কী হচ্ছে! ১২ বছর বয়সী কিশোরীর সঙ্গে এমন সেক্সুয়ালিজিং।’ আরেকজন লিখেছেন, ‘রিভার বয়স ১২। মিকার ৪৫ বছর। এই মানুষগুলো শিশু যৌন নির্যাতনের প্রচার করছে।’ আরেকজন লিখেছেন, ‘রিভা আমার মেয়ের বয়সী। মিকার বয়স আমার বাবার সমান।’

একজন লিখেছেন, ‘মিকার বয়স যখন ৩০ তখন জন্মগ্রহণ করেছে রিভা।’ অনেকে বলছেন, ‘এসবের জন্য তার মা-বাবা দায়ী। অন্তত ১২ বছর বয়সী কন্যাকে ২০ বছর বয়সী অ্যাডাল্ড ড্রেস পরতে দেওয়া উচিত হয়নি।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তা ছাড়াও এমন অনেক মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

এ বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন রিভার মা নিশা। রিভার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে নিশা বলেন—‘আমি চুপ করেছিলাম। কিন্তু আর পারছি না। আমার মেয়ের বয়স নিয়ে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। বিস্ময়কর বিষয় হলো, অনেক প্রতিষ্ঠিত চ্যানেল ও পেজ থেকে তথ্যটি যাচাই না করেই প্রচার করা হচ্ছে। আমার মেয়ে একজন অভিনেত্রী। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে।’

তবে, বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও মুখ খুলেননি মিকা সিং।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...