Don't Miss
Home / আন্তর্জাতিক / ২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ
বিমান

২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ২২ জন আরোহী নিয়ে মাঝ আকাশে নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার বিমানটি নিখোঁজ হয়।

বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, রবিবার সকালে মাঝ-আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের একটি ফ্লাইট। তারা এয়ারলাইন্সের এই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। এ ছাড়া বিমানটিতে ৩ জন ক্রুও ছিলেন। তবে চারজন ভারতীয় ছাড়া যাত্রীদের বাকি দুজনকে বিদেশি বললেও তারা আসলে কোন দেশের নাগরিট সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তারা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেছেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এর পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...