Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ৩০০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ৩০ টাকা
কেজি

৩০০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ৩০ টাকা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি কাঁচা মরিচের দাম কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম। এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে কাঁচা মরিচের।

হিলির কাঁচা মরিচ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, কয়েক দিন ধরে দেশের আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। তাই কমছে মরিচের দাম। আমরা পাইকারি বাজার থেকে কম দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে। কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...