Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ
বিসিএসের

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ (বুধবার)। এজন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সভা ডাকা হয়েছে।

বিপিএসসির সভায় বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশের অনুমোদন হওয়ার কথা রয়েছে। এই অনুমোদন হওয়ার পর বিকেলে তা প্রকাশ করা হতে পারে বলে নিশ্চিত করেছেন বিপিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।

গত ২৭ মে ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...