Don't Miss
Home / সারাদেশ / অপারেশন হিটব্যাক সমাপ্ত, ৭-৮ জঙ্গি নিহত

অপারেশন হিটব্যাক সমাপ্ত, ৭-৮ জঙ্গি নিহত

সিলেট ব্যুরো অফিস : মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানা ঘিরে পরিচালিত অপারেশন হিটব্যাক সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ অভিযানে সাত থেকে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (‌উপ
মহাপরিদর্শক) কামরুল আহসান ও অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

মনিরুল বলেন, মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ড্রোন ব্যবহার করে আইইডি ও অন্যান্য বিস্ফোরক শনাক্ত করেন সোয়াত টিমের সদস্যরা।

নাসিরপুরে নিহত জঙ্গিরা নব্য জেএমবির বলেও ধারণা প্রকাশ করেন তিনি। ভেতরের হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে সাংবাদিকদের জানান তিনি।

আজ অভিযান শুরুর পর বেলা ১১টা ৫১ মিনিটে নাসিরপুরের জঙ্গি আস্তানার কাছ থেকে দুটি গুলির শব্দ শোনা যায়।

সাত মিনিট পর বেলা ১১টা ৫৮ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত টানা গুলির শব্দ ভেসে আসে।

দুপুর ১২টা ৫৫ মিনিটে একটা বিকট বিস্ফোরণের শব্দ হয়। বেলা ১টা ৩ মিনিট থেকে ১টা ৮ মিনিট পর্যন্ত আবার টানা গুলির শব্দ শোনা যায়।

গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ।

পৌর এলাকার বড়হাটের অন্য জঙ্গি আস্তানা এখনও ঘেরাও করে রাখা হয়েছে। প্রস্তুতি ও পরিকল্পনা শেষে সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...