Don't Miss
Home / হোম স্লাইডার / অবসর ভেঙে পর্দায় ফিরছেন ক্যামেরন ডিয়াজ
ক্যামেরন

অবসর ভেঙে পর্দায় ফিরছেন ক্যামেরন ডিয়াজ

এমএনএ বিনোদন ডেস্কঃ দীর্ঘ আট বছরের অবসর ভেঙে আবারও অভিনয়ে ফিরছেন হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। জানা গেছে, জনপ্রিয় অভিনেতা জেমি ফক্সের সাথে ‘ব্যাক ইন অ্যাকশন’ নামক একটি নেটফ্লিক্স সিনেমায় অভিনয় করবেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিয়াজের শেষ সিনেমা ‘অ্যানি’র সহশিল্পীও ছিলেন এ অভিনেতা।

অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে সম্প্রতি ডিয়াজ ইন্সটাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে সিনেমায় ফেরার জন্য মুখিয়ে থাকার কথা জানিয়েছেন চার্লিস অ্যাঞ্জেলসসহ বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের এই অভিনেত্রী। তবে, নেটফ্লিক্স এখনও সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ না করলেও এ বছরই সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন অভিনেতা জেমি ফক্স।

পঞ্চাশ বছর পূর্ণ করেছেন ‘চার্লিজ অ্যানজেলস’খ্যাত ক্যামেরন ডিয়াজ। অনেকটাই নিভৃতচারী হয়ে পড়া হলিউড তারকাকে আবারো রুপালি পর্দায় দেখার সম্ভাবনাও জেগেছে। আট বছর আগে আনুষ্ঠানিকভাবে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার পর এ বছরই অবসর ভেঙে সিনেমায় ফিরছেন এই মডেল ও অভিনেত্রী। তাকে নিয়ে নেটফ্লিক্স একটি সিনেমার শুটিং শুরুর কথাও জানিয়েছে। তবে খুব বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...