Don't Miss
Home / জাতীয় / অভ্যুত্থানে আহতদের জন্য সরকার সব কিছুই করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

অভ্যুত্থানে আহতদের জন্য সরকার সব কিছুই করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

এমএনএ জাতীয় ডেস্কঃ ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আহতদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহত সব রোগীকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গেও।

এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...