Don't Miss
Home / জাতীয় / অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন
অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন

এমএনএ জাতীয় ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ৭টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। হাসপাতাল থেকে ৭ টা ৪০ মিনিটে তার মৃত্যুর ঘোষনা দেয়া হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচে ভর্তি হন। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে মাহবুবে আলমকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানান চিকিৎসকরা। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। পরে গত ২০ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ আসে। তবে এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

এর আগে মাহবুবে আলমের সর্বশেষ করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বাংলাদেশে এত সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদে আরও কেউ ছিলেন না।

এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এক মেয়াদে সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...