Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের পদত্যাগ
আইডিআরএ

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের পদত্যাগ

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে বিমা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন।

এর আগে গত মঙ্গলবার ড. এম মোশাররফ হোসেন অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণও করেছে।

জানা গেছে, বুধবার (১৫ জুন) যেকোনো সময় আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে এম মোশাররফ হোসেনের পদত্যাগ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। সেই সঙ্গে আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে।

বুধবার (১৫ জুন) যেকোনো সময় আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে এম মোশাররফ হোসেনের পদত্যাগ সংক্রান্ত নির্দেশনা জারি করা হলে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...