Don't Miss
Home / অর্থনীতি / আইডিএলসি টানা তৃতীয়বারের মতো দেশের সেরা বিনিয়োগ ব্যাংক
আইডিএলসি

আইডিএলসি টানা তৃতীয়বারের মতো দেশের সেরা বিনিয়োগ ব্যাংক

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০: বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে পুরস্কৃত হয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।

আইডিএলসি ইনভেস্টমেন্টেসের যুগপোযোগী অফার, সুশাসন, প্রতিযোগীদের তুলনায় শক্তিশালী আর্থিক অবস্থান, বিভিন্ন ব্যবসাসফল চুক্তি এবং বিনিয়োগ, স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় উপযোগী ও উদ্ভাবনী সমাধান এই পুরস্কার পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে ।

এই কৃতিত্বের বিষয়ে আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, আইডিএলসির মূল চালিকাশক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরি করা। পরপর তৃতীয়বারের মতো এই পুরস্কার অর্জন এটাই প্রমাণ করে যে, এই প্রতিষ্ঠানটিই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত, ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’ বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পে প্রথম সারির একটি পুরস্কার। ২০১৮ এবং ২০১৯ সালেও প্রতিষ্ঠানটি এই পুরস্কার অর্জন করে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...