Don't Miss
Home / আইন আদালত / আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাস স্থগিত

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাস স্থগিত

এমএনএ রিপোর্ট : আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ৬ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হককে তার অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরদিন ৭ আগস্ট তার চাকরির মেয়াদের শেষ দিন ছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। চুক্তিভিত্তিক নিয়োগের পর ৭ আগস্ট তিনি ওই পদে যোগ দেন। প্রজ্ঞাপন অনুসারে, ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত আইন ও বিচার বিভাগের সচিব পদে বহাল থাকবেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। উল্লেখ্য, তিনি ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে আইন সচিব পদে রয়েছেন।

পরে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন।

পরে ৮ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়।

রাষ্ট্রপক্ষ ওই রুলের জবাব দেওয়ার জন্য দুই দফা সময় নেওয়ার পর আজ মঙ্গলবার আবারও সময়ের আবেদন করলে আদালত নতুন করে সময় না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

x

Check Also

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়া-২ আসনে বাদশা, শেরপুর-৩’র রুবেল

সংসদ প্রতিবেদক বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) ...