Don't Miss
Home / হোম স্লাইডার / আগামী বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আগামী বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

এমএনএ রিপোর্ট : নিউ ইয়র্ক ও দিল্লি সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী বুধবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে তার দৈনিক কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া ভোজসভাতেও অংশ নেন।

যুক্তরাষ্ট্র সফরে এবার দুটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে।

আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায়।

দিল্লি সফরে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকনোমিক সামিটে যোগ দেন।

গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করা হয়।

এছাড়া ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়। হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...