Don't Miss
Home / আজকের সংবাদ / আজ চিত্রনায়ক মান্নার দশম মৃত্যুবার্ষিকী

আজ চিত্রনায়ক মান্নার দশম মৃত্যুবার্ষিকী

এমএনএ বিনোদন ডেস্ক : আজ ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার মান্না দশম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক পৃথিবীর মায়া ত্যাগ করেন। জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আজ এই প্রিয় মানুষটির জন্মদিনও।
এ উপলক্ষে আজ শনিবার বাদ মাগরিব উত্তরায় মান্নার বাসভবন ‘কৃতাঞ্জলী’তে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে মরহুম মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, এবার তেমন কোনো আয়োজন থাকছে না। তবে পারিবারিক উদ্যোগে আমাদের বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে ও বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মাহফিল হবে। স্মরণসভায় চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা স্মৃতিচারণ করবেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

মৃত্যুবার্ষিকীর এই দিনে তাকে স্মরণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শিল্পী সমিতি জানায়, স্মরণসভায় মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করবেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘মান্না ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় আজ সকাল থেকে ১০ জন ইমাম এফডিসির মসজিদে কোরআন খতম করঝেনন। বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে মিলাদ মাহফিল ও গরিব অসহায়দের খাওয়ানোর ব্যবস্থা করেছি।’
মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য— ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশদরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...