Don't Miss
Home / হোম স্লাইডার / আজ দেশবরেণ্য সাংবাদিক আনিস আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী
আনিস আহমেদ

আজ দেশবরেণ্য সাংবাদিক আনিস আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

এমএনএ ফিচার ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃতি সন্তান সাবেক রয়টার্স ব্যুরো চীফ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী মরহুম আনিস আহমেদের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।

আনিস আহমেদ ১৯৫৪ সালের ৫ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। উনার পিতা মরহুম এ.টি. গোলাম মোস্তফা ও মাতা মরহুমা মাহফুজা খানম। দুই ভাই ও চার বোনের মধ্যে আনিস আহমেদ ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান।

সাংসারিক জীবনে মরহুম আনিস আহমেদ, একই জেলার বাঞ্চারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের আরেক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেন। উনার স্ত্রী মরহুমা কুহিনূর বেগম। উনার দুই সন্তান – পুত্র  মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-র সম্পাদক, কিশোর বাংলা’র নির্বাহী সম্পাদক ও দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক কৌশিক আহমেদ ও কন্যা রোমানা আহমেদ অন্নী।

মরহুম আনিস আহমেদ শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশুনা করেন। ছাত্রজীবনেই তিনি অসামান্য মেধার পরিচয় রাখেন।

তিনি ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) যোগদানের মাধ্যমে। কয়েক বছর পরেই তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে যোগ দেন। রয়টার্সের বাংলাদেশ ব্যুরো চীফ হিসেবে তিনি দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেন।

তিনি পেশাটাকে এতই ভালোবাসতেন যে রয়টার্স থেকে অবসর গ্রহনণর পরেও তিনি প্রথমে দ্য ডেইলি স্টার ও পরে দ্য ডেইলি অবজারভারে যোগ দেন। মৃত্যুর পূর্বের দিন পর্যন্ত তিনি দ্য ডেইলি অবজারভার এর নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।

২০১৮ সালের ২রা জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়ে দেশের সাংবাদিক সমাজ।

আনিস আহমেদ সবচেয়ে বেশি ভালোবাসতেন উনার নিজ জন্মস্হান নবীনগরকে। তাই নিজ এলাকার উন্নয়ন ও অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিজ অর্থায়নে বয়স্কদের জন্য ভাতাসহ রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে এলাকায় একজন অরাজনৈতিক সাদা মনের অভিভাবকতুল্য মানুষ হিসাবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১লা জুলাই) বাদ জুম্মা তাঁর নিজ গ্রামে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুম আনিস আহমেদের পুত্র কৌশিক আহমেদ সবার কাছে তার পিতার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...