Don't Miss
Home / হোম স্লাইডার / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৯ আগষ্ট ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মামলা-মকদ্দমার কাজে নাজেহাল হওয়ার সম্ভাবনা। বহু চেষ্টা করেও গ্রহের সমস্যার জন্য সমাধানের পথ খুঁজে পাওয়া কঠিন হবে। কর্মক্ষেত্রে সমস্যা আসবে। প্রেম-প্রণয়ে ব্যর্থতায় মানসিক অবসাদ দেখা দিতে পারে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১৮, শুভ রং হলুদ। আজকের দিনে সবকিছু ভালোর জন্য নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। সকল প্রকার যোগাযোগে লাভবান হবেন। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। অনলাইনের পণ্য বিক্রেতাদের আজ আশানুরুপ বেচা-কেনার সুযোগ রয়েছে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে। হাড় বৃদ্ধির সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থানে আজ অপরকে অর্থ ধার দেবেন না। চাকরি সংক্রান্ত কর্মে কিছু সমস্যা আসতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৪।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

আজ বৃষ রাশির জাতক-জাতিকার সময় শুভাশুভ মিশ্র। বকেয়া টাকা আদায়ের প্রচেষ্টা সফল হবে। ব্যবসায়ীক দিক থেকে দিনটি বলবান। আজ হোটেল মোটেল ও বেকারি ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। বিদেশ থেকে অর্থ পেতে পারেন। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমনের সম্ভাবনা প্রবল। হঠাৎ অসুস্থায় কোন শুভ যোগ হাত ছাড়া হতে পারে।আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ১।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ঝামেলাপূর্ণ। কাজে কর্মে আলস্য দেখা দেবে। শরীর ভালো যাবে না। বয়স্কদের সন্ধি প্রদাহ দেখা দেবে। খাবারের রুচি জনিত সমস্যায় ভোগান্তির আশঙ্কা প্রবল। কর্মস্থলে কোনো ঝামেলায় পড়তে পারেন। অংশিদারী বাণিজ্যে অংশিদারের সাথে বিরোধ হবার আশঙ্কা। কান বা গলার কোন ব্যথায় ভুগতে হতে পারে। উদাসীনতার কারণে কোন কাজেই উৎসাহ আসবে না। বাচ্চকে নিয়ে একটু চিন্তিত থাকবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। দূরে কোথাও কর্তব্যের কারণে যেতে হতে পারে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভের আশা রাখতে পারেন। আইনগত জটিলতা থেকে মুক্তির সুযোগ আসবে। প্রবাসীদের আজও একটু সতর্কতার সাথে চলতে হবে। ভিসা সংক্রান্ত জটিলতার সম্মুখীন হতে পারেন। শারীরিক সুস্থতা নির্দেশ করছে। বসের সঙ্গে কথা বলার সময় একটু সাবধানে কথা বলুন। ওষুধ,চা,পুস্তক বিষয়ক দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বাদামি, শুভ সংখ্যা ১।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ। বকেয়া বিল ও বেতন আদায়ের জন্য সংঘর্ষ করতে হতে পারে। কোনো রাজনৈতিক বড় ভাই এর সাহায্য পেতে পারেন। বন্ধুর সাথে কোনো অংশিদারী কাজে না যাওয়াই ভালো। নিজের উপর আস্থা রাখতে হবে। কোনো বন্ধুর বিয়ের আয়োজন করতে হতে পারে। মানসিক চঞ্চলতা একাকীত্ব কে বাড়িয়ে দেবে। পিতামাতার সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নি মতবিরোধ। স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ১।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরি সংক্রান্ত ইন্টারভিউ আশানুরুপ হবে না। সরকারি চাকরিজীবীরা সপ্তাহর শেষ দিন হওয়াতে খুব চাপে থাকবেন। কলকারখানা বা গার্মেন্টস শ্রমিকদের দিনটি ঝামেলাপূর্ণ। অনেকের কর্মহানি হতে পারে। রাজনৈতিক সংযোগ আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না। মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ১০.৪৫ থেকে ১২.৫০ এর মধ্যে অর্থ বিনিয়োগ করুন। আজ ব্যাবসায়িক সাফল্যের যোগ আছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।

তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র ভালো যাবে। আজ বৈদেশিক কাজে কিছু ঝামেলা হবে। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ঝামেলার আশঙ্কা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত বাধা-বিপত্তির মাঝেও আশানুরুপ সুফল পাবেন। বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন। ধর্মীয় কাজে ভ্রমনের যোগ রয়েছে। ভাগ্য কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন। নতুন কোন পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। স্ত্রীর সঙ্গে কোন বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নিন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ৬।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। আইনজীবী ও পুলিশ প্রশাসনে কর্মরতদের দিনটি ভালো যাবে না। ব্যাংক কর্মকর্তাদের দিনটি ঝামেলাপূর্ণ। ব্যবসায়ীক কাজে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভের আশা নেই। পাওনাদারের সাথে কোনো বাক বিতণ্ডায় জড়ানো যাবে না। কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ থাকবে। খাদ্যদ্রব্য ইমারতি দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৯।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ খুচরা যন্ত্রাংশ ও লোহালক্কর ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে পারে। ঠিকাদারী ও ট্যেকনিক্যাল কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়ীক যোগাযোগে বাধা পিত্তির আশঙ্কা। নতুন পণ্য ও সেবার ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। গলার টনসিল বাড়তে পারে। অতিরিক্ত দীর্ঘসূত্রতার কারণে বিদ্যার্থীরা কোন সিদ্ধান্তে আসতে পারবেন না। কর্মের কারণে ভ্রমণের সুযোগ পাবেন। প্রিয়জনের সাথে সকল মনোমালিন্য কাটিয়ে উঠুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৬।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

মকর রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কাজের লোকের কারণে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। কর্মস্থলে কোনো বয়স্ক সহকর্মীর সাথে বিরোধ হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঘাড় ও হাতের ব্যাথা বা বাতের ব্যাথায় কষ্ট পেতে হবে। গোপন শত্রুতার শিকার হতে পারেন। ক্রনিক কোন রোগের প্রকোপ বাড়তে পারে।কর্মস্থলে আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগান। হস্তশিল্পের নৈপুণ্যের সঙ্গে যুক্ত কর্মে সফলতা। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৪।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মোটামুটি শুভাশুভ। রোমান্সে ঝামেলার আশঙ্কা প্রবল। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। পরীক্ষার্থীরা শারীরিক অসুস্থতার কারনে আশানুরুপ পরীক্ষা দিতে পারবেন না। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। অভিনয় শিল্পী ও কলাকুশলীরা একটু সাবধানে থাকবেন। শারীরিক আঘাত প্রাপ্তির আশঙ্কা প্রবল। পায়ের কোন চোটে আঘাত সামলে চলুন। লৌকিকতার কারণে অর্থ ব্যায়ের যোগ রয়েছে। কোন রকম লগ্নি থেকে আজ দূরে থাকাই ভালো। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশা পূরণের বাধা-বিপত্তি দেখা দেবে। যানবাহন ক্রয় বিক্রয় না করাই ভালো। জমি ও ফ্লাট বাড়ী বিক্রেতাদের কাজে অগ্রগতি হবে। পারিবারিক পরিবেশ কিছুটা স্বাভাবিক থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। কোনো আত্মীয়র সাথে বিরোধ হতে পারে। ধৈর্য ও নিষ্ঠা সহকারে সকল সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি দেখে তবে অর্থ বিনিয়োগ করুন। আইন ও অর্থনীতির বিদ্যার্থীরা ভাল সুযোগ পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৬।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...