Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
সবথেকে সেরা প্রত্যাশা করে নিজেকে উৎসাহিত করুন এবং দুর্ঘটনাকেও হাস্যকরভাবে দেখতে চেষ্টা করুন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা ২২। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি সপ্তাহর শেষ দিন হওয়াতে কর্ম ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো বেচাকেনা করতে পারবেন। কোনো অংশীদারের দ্বারা লাভবান হতে চলেছেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। চাকরিজীবীদের মনস্কামনা পূর্ণ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে। পুস্তক ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয় হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের লোকের সাহায্য পেতে পারেন। অধীনস্ত কোনো কর্মচারীর বিশ্বস্ততার কারনে বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে যাচ্ছেন। শরীর কিছুটা খারাপ থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য আশা করা যায়। আজ কোন হারানো দ্রব্য ফেরত পেতে পারেন।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়াতে কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশার সাথে সম্পৃক্তদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। প্রেম ও রোমান্স শুভ। প্রেমিকার সাথে কোথঠর দেখা করতে পারেন। সন্তানের পরীক্ষার রেজাল্ট পেতে পারেন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ প্রবল।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। গৃহের জন্য কোন আসবাব পত্র ক্রয় করতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কোন নিকটাত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। প্রত্যাশা পূরণ হবে। যানবাহন ক্রয়ের যোগ রয়েছে। বিদ্যার্থীদের পরীক্ষার রেজাল্ট দিতে পারে।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে আর্থিক অবস্থা ভালো বলা যায়। কোন কাজের মধ্যস্ততা করায় কিছু অর্থ আসতে পারে। সাংবাদিক ও ছাপাখানার কাজে ভালো আয় হবে। প্রতিবেশীর সাহায্য পাবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। ছোট ভাই বোনের কোনো সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। কোন বকেয়া বিল আদায় হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে শ্যালক শ্যালিকা বা দেবর ননদের আগমন হতে যাচ্ছে। বিকালের দিকে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। খাদ্য ব্যবসায়ী ও পানিয় ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে সকাল সকালই কোনো ভালো কাজ করতে পারেন। মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কর্ম সংক্রান্ত কোনো ঝামেলার অবশান হতে চলেছে। শুভ বৃহস্পতি ও চন্দ্রর প্রভাবে আজ আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। যানবাহন ক্রয় করতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য আসবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। দূরে কোথাও যাওয়ার পরিকল্পণা। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে ব্যবসায়ীদের আজ আয় উন্নতি বৃদ্ধি পাবে। বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। ঠিকাদারী কাজে নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। বড় ভাই বা বন্ধুর সাহায্যে পাওনা টাকা আদায় করতে পারবেন। আজ চাকরিজীবীদের কোন অর্থ লাভের যোগ রয়েছে। বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে চাকরিতে কোন ভালো ঘটনা ঘটতে পারে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। বেকারদের স্কুল বা কলেজে চাকরী হতে পারে। আজ ব্যাংকার ও আয়কর আইনজীবীদের ভালো আয় রোজগার হতে চলেছে। রাজনৈতিক নেতাকর্মীদের গণ সংযোগে ব্যষÍ থকাতে হবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বিদেশ গমন যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে । ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কোথাও যেতে হতে পারে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বিজ্ঞান মেলায় অংশ নিতে পারেন। পড়াশোনায় সাফল্য আসতে থাকবে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে দিনটি ভালো মন্দ মিলিয়ে। বীমা বা শেয়ার বাণিজ্য থেকে ভালো আয় হতে পারে। উইলকৃত ভূমি পেতে পারেন। আজ চিকিৎক ও ঔষধ বিক্রেতাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। ঋণ লাভের যোগ প্রবল। আজ পাওনাদারের টাকা পরিশোধ করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...