আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
July 22, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২২ জুলাই ২০১৮, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে মান-অভিমান হলে সেটি দ্রুত মিটিয়ে ফেলুন। ব্যবসার ক্ষেত্রে দিনের প্রথমভাগ কিছুটা এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য পাওনা পেয়ে যাবেন কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১২, শুভ রং বাদামি। আজকে সবকাছু ভালোর জন্য কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল, একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে পানিতে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল সকাল ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত আইনগত জটিলতার সম্মূখীন হতে পারেন। স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পরিবারের কোনো সদস্যর জন্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ঔষধ বিক্রয় প্রতিনিধীদের আয় রোজগার বৃদ্ধির যোগ। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৭।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য বিষয়ে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। অংশীদারি কাজে আশানুরুপ লাভের সম্ভাবনা নেই। কোনো আত্মীয়র দ্বারা প্রতারিত হতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। অপ্রত্যাশিত কোনো ঝামেলায় পড়তে পারেন। দাম্পত্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৪।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর দ্বারা ক্ষতির শিকার হতে পারেন। আপনার গোপন শত্রুরা তৎপর হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তির আশঙ্কা প্রবল। কোনা গুরুত্বপূর্ণ নথি পত্র হারিয়ে ফেলতে পারেন। আজ তালা চাবি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৩।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার ভাবা বেগের কারনে ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। কোনো প্রেমের কারনে বা প্রেমের ফাঁদে পড়ে আর্থিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে পারেন। রোমান্টিক বিষয়ে তৃতীয় পক্ষের কারনে ঝামেলা হবে। শিল্পীদের দূর্ণাম ও বদনামের আশঙ্কা প্রবল। সন্তানের শরীর ভালো যাবে না। সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। তবে পারিবারিক কোনো বিষয় নিয়ে কিছুটা উদ্বেগে থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। পরিবারে কোনা আত্মীয়র কারনে ঝামেলা দেখা দেবে। আজ ভাড়াটিয়ারা হঠাৎ কোনো অনৈতিক ঝামেলায় পেতে পারেন। যানবাহন সংক্রান্ত ঝামেলা বৃদ্ধি পাবে।মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। শরীর হঠাৎ অসুস্থ হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাই বোনের জন্য কোনো ঝামেলায় পড়তে পারেন। প্রতিবেশীর সাথে মতাণৈক্য বা বিবাদ এড়িয়ে জলতে হবে। আজ গার্মেন্টস ব্যবসায়ী ও মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ীদের কিছু আর্থিক ক্ষতি হবার আশঙ্কা। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠাণ্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল আদায়ের সুযোগ পাবেন। সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। স্ত্রীর সাথে কিছু কথা কাটাকাটি হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। আজ কাউকে কোনো ধার-কর্জ দেওয়া ঠিক হবে না। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। মাথা ব্যথায় ভোগার আশঙ্কা আছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৫।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত হতে পারেন। আজ চাকরিজীবীদের দিনটি ভালো যাবে না। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে বিরোধ হবার আশঙ্কা। মানসিক অস্থিরতা কমাতে পারলে আজ ব্যবসায়িক ভাবে সফল হবেন। তবে বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সবার প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো বন্ধুর সাথে আলাপ করে ভালো লাগবে। বাড়ীতে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। দূরে কোথাও যাত্রার সম্ভাবনা প্রবল। বিদেশ যাত্রার সুযোগ চলে আসবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু ঝামেলা হবার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শোকগ্রস্ত হতে পারেন। দূরের যাত্রা বা যোগাযোগ হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। তবে কোনো অংশিদারের দ্বারা প্রতারিত হবার আশঙ্কা রয়েছে। আজ বন্ধুর সাহায্য আপনার জন্য শুভ ফল নাও আনতে পারে। ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায়ের চেষ্টা ব্যহত হবে। বড় ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ১।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার চাকরিতে সাফল্য আসবে। কোনো বৈদেশিক প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীরা আজ কোনো প্রকার ঝামেলা মোকাবেলা করতে পারন। পদস্ত কোনো প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে অনৈতিক চাপ আসবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৬।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় কাজে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। ভাগ্য উন্নতিতে কোনো অতীন্দ্রিয় সাধকের সাহায্য পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কোনো ঝামেলায় থাকবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য আশানুরুপ হবে না। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
কেমন রবিবারের দিনটি আপনার আজ যাবে 2018-07-22