Don't Miss
Home / হোম স্লাইডার / আজ রবিবার (০৬ ডিসেম্বর, ২০২০) আপনার দিনটি কেমন যাবে?
রবিবার

আজ রবিবার (০৬ ডিসেম্বর, ২০২০) আপনার দিনটি কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক: আজ ০৬ ডিসেম্বর ২০২০ – রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। সবার প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। প্রথম সাক্ষাতেই কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হতে পারেন। কাজ কর্মে উন্নতি হতে থাকবে। ব্যবসায়ীক কাজের জন্য দুপরের পর সময় ভালো। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। কিছু অর্থ লাভের যোগ দেখা যায়। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। অংশীদারী কাজে সাফল্য পেতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ২।

বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা ব্যয় বহুল হয়ে উঠবে। হঠাৎ করেই দূরে কোথাও যেতে হতে পারে। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ। প্রবাসীদের প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। শিক্ষা সংক্রান্ত কারণে দূরের যাত্রার সম্ভাবনা রয়েছে। ট্রান্সপোর্ট কোম্পানিতে কর্মলাভের সুযোগ আসতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৫।

মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার বকেয়া বিল আদায় হওয়াতে আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। আজ কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজের বকেয়া বিল আদায়ের সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী রাজনৈতিক বড় ভাইয়ের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি কিছুটা অস্থিরতায় গেলেও ভালো রোজগারের আশা আছে। বড় ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখুন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং নীল, শুভ সংখ্যা ৭।

কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি কর্ম লাভের। নতুন কোনো কর্ম লাভের সুযোগ আসতে পারে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিরা নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন। সামাজিক ও রাজনৈতিক কাজ কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নির্বাচনে বিজয়ী হতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করুন। কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং লাল, শুভ সংখ্যা ৫।

সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্য সহায় হলে আপনার কাজে কিছু অগ্রগতি হবে। আয়-রোজগার বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আশা করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। বিদেশ থেকে কোন অফার লেটার আসতে পারে। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৯।

কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় ভালো যাবে না। রাস্তাঘাটে ঝামেলায় পড়তে পারেন। পতনজনিত আঘাতের যোগ প্রবল। কর্মস্থলে কোন প্রকার আইনগত জটিলতা দেখা দিতে পারে। কোনো পাওনাদারের দ্বারা শারীরিকভাবে আঘাত পেতে পারেন। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং নীল, শুভ সংখ্যা ২৩।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। অংশিদারী কাজে অংশিদারের সাহায্য পাবেন। জীবন সাথী কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারে। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কোনো আলোচনায় যোগদান করতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। দাম্পত্য সম্পর্কও মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতি শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং লাল, শুভ সংখ্যা ৯।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। সহকর্মী বা অধীনস্ত কর্মচারীর দ্বারা প্রতারিত হতে পারেন। শরীর ও মন ভালো যাবে না। কর্মস্থলে কোনো অপমানের বোঝা মাথায় নিতে হতে পারে। বিক্রয় প্রতিনিধিদের দিনটি ঝামেলাপূর্ণ যাবে। ব্যবসায়িক পরিবেশ ভালো থাকবে না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৮।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদ্যার্থীরা পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়তে পারেন। রোমান্টিক বিষয়ে কোনো অভিনব ঘটনা ঘটার সম্ভাবনা। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগ প্রবল। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাবে। সৃজনশীল পেশাজীবীদের হঠাৎ কোনো কাজের সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।

মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আবাসন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। ভূমি ক্রয় বিক্রয়ের যোগ প্রবল। যানবাহনের মেরামতে কিছু ব্যয় হতে পারে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোন আত্মীয়র সাহায্যে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। মা এর কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৬।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার বিদেশ থেকে কোনো ভালো অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনের ভাগ্য উন্নতির যোগ রয়েছে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। প্রিয়জনের জন্য স্বর্ণের গহণা তৈরীর যোগ প্রবল। বিকাশ ও মানিএক্সচেঞ্জ ব্যবসায় ভালো আয় রোজগার হবে। সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঘনিষ্ঠ কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১২।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। বকেয়া অর্থ আদায় হওয়ার যোগ প্রবল। আজ খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয় রোজগার হবে। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। বাড়ীতে শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। কোনো বন্ধুর কাছ থেকে কিছু অর্থ ধার করতে পারেন। বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায় সতর্ক হতে হবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৯।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...