Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৮ অক্টোবর ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আপনার ইতিবাচক আচরণ, মনঃসংযোগ ও মানসিক দৃঢ়তা আপনাকে আপনার কাজগুলো সফলভাবে শেষ করতে সাহায্য করবে। বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ছাত্রদের জন্য দিনটি মসৃণ। বন্ধু অথবা ভাইবোনদের সঙ্গে কোনো রোমাঞ্চকর ভ্রমণের সম্ভাবনা আছে। প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা উপভোগ করবেন। অনমনীয় মানসিকতা ও নেতিবাচক অনুভূতিগুলোর ওপর নজর রাখতে হবে। সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপে আপনি ভারাক্রান্ত হয়ে পড়বেন। নক্ষত্রদের অবস্থান আজ খুব ভালো। এটি অনেক সুযোগ ও সৌভাগ্য নিয়ে আসবে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে আপনার পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনি সামাজিক যোগাযোগে সুফল পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। আজ লটারি বা প্রাইজবন্ডের টিকিট কিনলে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে আপনার কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে আপনার দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে আপনার প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। মনের মানুষের কাছে মনোভাব স্পষ্ট করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে আপনার কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে আপনার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে আপনার বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে আপনার আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে আপনার বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন। সাংগঠনিক কাজে সাফল্য আশা করতে পারেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...