Don't Miss
Home / আন্তর্জাতিক / আমাদের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না: সৌদি জ্বালানিমন্ত্রী
জ্বালানিমন্ত্রী

আমাদের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না: সৌদি জ্বালানিমন্ত্রী

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদির তেল রপ্তানি ছাড়া বিশ্ব দুই বা তিন সপ্তাহ চলতে পারে না। খবর সৌদি গেজেট।

বুধবার (৯ নভেম্বর) গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের ২য় সংস্করণে ভাষণে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি।

আবদুল আজিজ বিন সালমান বলেন, সাইবার হমলা থেকে রেহাই পেতে আমরা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। তাছাড়া এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদরে সব সময় সতর্ক থাকতে হবে।

এর আগে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্ররা (একসঙ্গে বলা হয় ওপেক প্লাস)। তাদের এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের পাশাপাশি উদ্বেগ তৈরি করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...